Skip to main content

প্রথম বসন্ত

আজ  শুক্রবার ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি ,৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ 

আজ  শুক্রবার ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি ,৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ 

Click Here
চট্টগ্রাম দক্ষিণে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

চট্টগ্রাম দক্ষিণে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

চট্টগ্রাম দক্ষিণে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

চট্টগ্রাম, ৪ অক্টোবর ২০২৫ (শনিবার):
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক কাউন্সিল–২০২৫ অনুষ্ঠিত হয়েছে জেলার পটিয়াস্থ দলীয় কার্যালয়ে। “সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টায় কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

চট্টগ্রাম দক্ষিণে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্নচট্টগ্রাম দক্ষিণে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নেজামী।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ মাবুদ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খান আল কাদেরী।
কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন জেলা কমিটি গঠিত হয়। নির্বাচনে মাওলানা ফেরদৌস আলম আল কাদেরী সভাপতি, আলহাজ্ব মুহাম্মাদ আলী হোসাইন সাধারণ সম্পাদক এবং মাওলানা মুখতার হোসেন শিবলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আদর্শভিত্তিক সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
কাউন্সিলের সঞ্চালনা করেন অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, এবং প্রস্তুতি কমিটির দায়িত্বে ছিলেন মুহাম্মদ আলী হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *