Skip to main content

প্রথম বসন্ত

আজ  রবিবার ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি ,১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ 

আজ  রবিবার ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি ,১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ 

Click Here
পিআর পদ্ধতি চালু হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে

পিআর পদ্ধতি চালু হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে: ইসলামী ফ্রন্টের গণজমায়েতে বক্তারা

ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দেিণর গণজমায়েতে বক্তারা

পিআর পদ্ধতি চালু হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে

পিআর পদ্ধতি চালু হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে
পিআর পদ্ধতি চালু হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে
দেশব্যাপী মব সন্ত্রাস বন্ধ ও নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের গণজমায়েত গত ৮ অক্টোবর বুধবার বিকাল ৩টায় নগরীর ২নং গেইট বিপ্লব উদ্যানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউনুছ তৈয়বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় অর্থ উপকমিটির সদস্য মুহাম্মদ আলী হোসাইন, সদস্য এম. জয়নুল আলম। উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুহাম্মদ ইউসুফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন মনির, মাওলানা মহি উদ্দীন আলকাদেরী, ইব্রাহিম এমদাদ, মাওলানা আব্দুর রহমান আলকাদেরী, এম.এ মতিন, ফজল আহমদ, নওয়াব আলী, মহসিন, যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণর সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি মুহাম্মদ মহিউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন খান, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাব্বির, সাংগঠনিক সম্পাদক সাকিব রেজা, শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ আজিম উদ্দিন, মুহাম্মদ ফারুক, প্রমুখ।
বক্তারা বলেন, পিআর পদ্ধতি চালু হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে। এর ফলে বিদেশিরা প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। বক্তারা আরো বলেন, মব সন্ত্রাসের কারণে দেশে চরম নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সর্বত্র উৎকষ্ঠা এবং উগ্রতা ছড়িয়ে পড়ছে এভাবে চলতে থাকলে দেশ ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। এমন পরিস্থিতি থেকে উত্তোরণে সংবিধান অনুযায়ী সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *