Skip to main content

প্রথম বসন্ত

আজ  বুধবার ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি ,৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ 

আজ  বুধবার ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি ,৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ 

Click Here
অনুষদভুক্ত 'গ' ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হাইকোর্টের আদেশে স্থগিত

অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হাইকোর্টের আদেশে স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে।

  গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেন। উক্ত আবেদনে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। বুধবার, ১৯ মার্চ ২০২৫, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চএই আদেশ দেন।

অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হাইকোর্টের আদেশে স্থগিত

রিট আবেদনে উল্লেখ করা হয়, প্রশ্নপত্রে ভুলের কারণে সুষ্ঠু ফলাফল প্রকাশ সম্ভব নয়। এ কারণে পুনরায় পরীক্ষা গ্রহণের আবেদন করা হয়েছিল। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, কেন প্রশ্নপত্রের ভুলের কারণে পরীক্ষা বাতিল করা হবে না এবং পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে না।

এই স্থগিতাদেশের ফলে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আপাতত বন্ধ থাকবে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *