Skip to main content

প্রথম বসন্ত

আজ  সোমবার ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি ,৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ 

আজ  সোমবার ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি ,৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ 

Click Here

সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার উদ্যোগে ০৫ ফেব্রুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ নাজমুস সায়াদাত। ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আমিনুল ইসলাম – এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্পেশাল এসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মুহাম্মদ মিজানুল কবির, লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ মোসলে উদ্দিন, হিউম্যান রিসোর্স ডিভিশনের ভিপি জনাব এ টি এম সাখাওয়াত হোসেন, ট্রেড ফাইন্যান্স এন্ড আরএমজি বিভাগের প্রধান জনাব মোঃ আল-মাসুদ, গরিব-ই-নেওয়াজ এভিনিউ শাখার ব্যবস্থাপক জনাব এ.কে.এম সাজ্জাদ হোসেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । সমাবেশে তিন শতাধিক গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন ও ব্যাংকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের মাঝে যে আস্থার যে সংকট ছিল তা কেটে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রাহকরা এখন পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম করতে পারছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *